News Flash

  • Home
  • দিনের খবর
  • বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ, গ্রেফতার ৩
Image

বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

বহরমপুর, ৫ এপ্রিল (হি. স.) : মুর্শিদাবাদের বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে ৩ ব্যক্তিকে গ্রেফতার করল অবগারি দফতর। বুধবার বহরমপুর অবগারি দফতরের অফিসার বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার কাঠালিয়া এলাকায় অবৈধ চোলাই মদের ভাটিতে হানা দেয়।

সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৮০-৯০ লিটার চোলাই মদ ও ৬০০ – ৭০০ টাকার চোলাই মদ তৈরীর কাঁচা মাল ও চোলাই মদ তৈরীর সরঞ্জাম। ঘটনাস্থল থেকে বিনয় দলুই, বাপন দলুই ও সন্তোষ দলুই নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ১৪ দিনের হেফাজত চেয়ে ধৃতদের বুধবার বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়। বহরমপুর সহ বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদ তৈরির ঠেক উচ্ছেদ করতে লাগাতার অভিযান চলবে বলে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top