News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে পর্যালোচনা বৈঠক  মন্ত্রীর
Image

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে পর্যালোচনা বৈঠক  মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫এপ্রিল৷৷ আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও কর্মীরা৷ বুধবার আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও কর্মীরা৷ এদিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের রিভিউ বৈঠকে আধিকারিক ও কর্মীদের কাছ থেকে কাজকর্মের সম্পর্কে খোঁজ খবর নেন৷ বর্তমানে দপ্তরের কাজকর্ম কোন দিশায় এগিয়ে যাচ্ছে সেই বিষয়েও অবগত হন তিনি৷ তিনি বলেন বর্তমানে মাছ, মাংস এবং ডিমের প্রচুর চাহিদা রয়েছে রাজ্যে৷ এবং চাহিদা অনুযায়ী মাছ, মাংস ও ডিমের ঘাটতিও রয়েছে৷ অবিলম্বে যাতে সেই ঘাটতি পূরণ করা যায় তার জন্য এই রিভিউ বৈঠক ডাকা হয়েছে৷ পরবর্তী সময় এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সাথে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী শ্রী দাস৷

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top