News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে বৃহস্পতিবার চলবে অতিরিক্ত মেট্রো
Image

ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে বৃহস্পতিবার চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতা, ৫ এপ্রিল (হি . স.) : প্রতিবারের মতো এবারও ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে বৃহস্পতিবার চলবে অতিরিক্ত মেট্রো।

নেই একাধিক তারকা ক্রিকেটারও। তা সত্ত্বেও ইডেনে কেকেআর ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। ইডেনের লড়াই ঘিরে উৎসাহের একাধিক কারণ রয়েছে। প্রথমত, করোনা কাল কাটিয়ে তিন বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আইপিএল। এটাই এই মরশুমে ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচ। দ্বিতীয়ত, লক্ষ্মীবারে নীতীশ রানাদের মুখোমুখি বিরাট কোহলির আরসিবি। যাদের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে। তাছাড়া কোহলির একটা আলাদা ভক্তদল রয়েছে। প্রতিবারই তাই এই ম্যাচটি ঘিরে ক্রিকেটভক্তদের অতিরিক্ত আগ্রহ থাকেই।

আর সেই কারণেই খেলার দিন দুয়েক আগেই শেষ প্রায় সমস্ত টিকিট। দাম দিয়েও আর পাওয়া যাচ্ছে না ই অমূল্য বস্তুটি। টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে।

আর শহর কলকাতায় আইপিএল ফিরতেই ফিরছে রাতের মেট্রোও। বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার অর্থাৎ ৬ এপ্রিল, ১৪ এপ্রিল (শুক্রবার), ২৩ এপ্রিল (রবিবার), ৮ মে (সোমবার), ১১ মে (বৃহস্পতিবার) এবং ২০ মে (শনিবার) রাতে একটি অতিরিক্ত মেট্রো চলবে। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে মেট্রো। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। একই সময়ে এসপ্লানেড থেকেই আরেকটি মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। স্মার্ট কার্ড এবং টোকেনের জন্য ওই সময় খোলা থাকবে টিকিট কাউন্টার।

উপরের উল্লেখিত দিনগুলিতে ম্যাচ রয়েছে ইডেনে। সাধারণত, সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে কোনও ম্যাচ থাকলে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়। এবারের আইপিএলেও তার ব্যক্তিক্রম হচ্ছে না।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top