News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৭ আন্ত স্কুল গার্লস ক্রিকেট শুরু আজ
Image

অনূর্ধ্ব ১৭ আন্ত স্কুল গার্লস ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।।উদ্বোধনী দিনে হবে আগামীকাল দুটি ম্যাচ। সকাল সাড়ে আটটায় বিদ্যাসাগর স্কুল খেলবে আসাম রাইফেলসের বিরুদ্ধে এবং দুপুর দেড়টায় প্রনবানন্দ স্কুল খেলবে বড়দোয়ালি স্কুলের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে ড. বি আর আম্বেদকর স্কুল মাঠে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। প্রথমবর্ষ আসরে অংশ নিয়েছে ৬ টি স্কুল:‌ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, প্রনবানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। ২০ ওভারের হবে খেলা। আসরের শেষ ম্যাচ হবে ১৭ এপ্রিল।  আসরের শীর্ষে থাকা দল চ্যামপিয়নের শিরোপা পাবে। এদিকে আসরের প্রথম ম্যাচে সাফল্য পেত ৪ দলই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে। যেহেতু এবারই প্রথম হচ্ছে ওই আসর, ফলে খুব একটা ভালো খেলা আশা করা যাচ্ছে না। তারপরও প্রতিটি ক্রিকেটার চাইছে নিজেদর সেরাটা দিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিতে। ওই আসরের মধ্য দিয়ে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনিবে রাজ্য ক্রিকেট সংস্থা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top