News Flash

  • Home
  • দিনের খবর
  • “রাজ্যের সবচেয়ে বড় দাঙ্গাকারী খোদ মুখ্যমন্ত্রী”, মমতাকে তোপ শুভেন্দুর
Image

“রাজ্যের সবচেয়ে বড় দাঙ্গাকারী খোদ মুখ্যমন্ত্রী”, মমতাকে তোপ শুভেন্দুর

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : “রাজ্যের সবচেয়ে বড় দাঙ্গাকারী খোদ মুখ্যমন্ত্রী। কাউকে যদি উলটো করে ঝোলাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝোলানো উচিত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাঙ্গা মন্তব্যকে হাতিয়ার করে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের এই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একদিন আগেই বিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাকারীদের উলটো করে ঝোলানো হবে। মঙ্গলবার দিঘার সভা থেকে অমিত শাহর সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন মমতা। তৃণমূল নেত্রী এদিন বলেন, বিজেপি নিজেরাই দাঙ্গা করছে। যদি ঝোলাতে হয়, নিজেদের লোককে ঝোলান।

শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে মমতাকেই সবচেয়ে বড় দাঙ্গাকারী বলে দেগে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘উলটো করে মমতাকেই ঝোলানো উচিত।’ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top