News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি টি-‌২০ ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের
Image

সমীরণ স্মৃতি টি-‌২০ ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের

ইউবিএসটি:-‌১১৫/‌৭

স্ফুলিঙ্গ-‌ ১১৮/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।।ইউ বি এস টি-‌র বাধা অনায়াসেই টপকালো দ্বিমুকুট জয়ী স্ফুলিঙ্গ ক্লাব। টানা ২ ম্যাচে জয়লাভ করে আপাতত লিগ টেবিলের শীর্ষে স্ফুলিঙ্গ। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবার সকালের ম্যাচে স্ফুলিঙ্গ   উইকেট পরাজিত করে ইউ বি এস টি-‌কে। ইউ বি এস টি-‌র গড়া ১১৫ রানের জবাবে স্ফুলিঙ্গ ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কৃষ্ণ কমল আচার্য-‌র দুরন্ত ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিলো ইউ বি এস টি। কিন্তু স্ফুলিঙ্গের বোলারদের দাপটে শেষটা ভালো হয়নি। এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষ্ণ কমল ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫,সানি ভৌমিক ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং আশিষ চক্রবর্তী ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌৩/‌৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-‌রা। দল ১২.‌৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জয়দীপ বনিক ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৩৫ এবং সন্দীপ তোমর ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে২১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বিক্রম কুমার দাস ২১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং শ্রীদাম পাল ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে সুজিৎ দেবনাথ (‌১/‌১৮) এবং অমন সিং (‌১/‌৩৬) উইকেট পেয়েছেন।‌‌ ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top