News Flash

Image

জল সংকটে মুঙ্গিয়াকামির জনজাতিরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মার্চ৷৷ উন্নয়ন ফানুস! জল সংকটের ভুগছে পাহাড়ি এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষের৷ জলের জন্য নিত্যদিন একপ্রকার সংগ্রাম করতে হয় তাদের৷ পাহাড় চুষে পড়া জলই একমাত্র সম্বল৷ এমনই চিত্র উঠে আসে স্বশাসিত জেলা পরিষদের অধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত তুইকল পাড়া এলাকায়৷
২৯ কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত তুইকল পাড়া এলাকায় প্রায় ৩০ টির অধিক জনজাতি রিয়াং পরিবারের বসবাস৷ এই পরিবারগুলোর দৈনন্দিন জীবনের জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন৷ খোঁজ নেওয়ার জন্য নেই কোন নেতা মন্ত্রী৷ ভোট আসলে নেতাদের চোখের জলের আবেগে তাদের গা ভাসাতে হয়৷ কিন্তু ক্ষমতায় আসতেই বিলাসবহুল গাড়ির নমুনা তাদের নজরে ফুটে উঠে৷ কিন্তু দূর হয় না তাদের সমস্যা৷ ভিন্ন দাবি, ভিন্ন স্লোগান তুলে ময়দান গরম করলেও এই স্যুট কোট পড়া বাবুরা জনজাতিদের পানীয় জলের সমস্যা কথা হাই কমান্ডের দৃষ্টিতে আনেন না৷ এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদের ঘর প্রদান করা পর্যন্ত হয় নি৷ টংঘরে জীবন যাপন করছে এই জনজাতি পরিবারগুলি৷ জানা যায়, মুঙ্গিয়াকামি আর.ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে তুইকল পাড়া এলাকায় প্রতিদিন গাড়িযোগে পানীয় জল পাঠালেও, বর্তমানে তা বন্ধ বলে জানা যায় ব্লক প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে৷ ফলে এই তুইকল পাড়া এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ পাহাড় চুষে পড়া অপরিশুদ্ধ পানীয় জলই বর্তমানে তুইকল পাড়ার জনজাতি মানুষজনদের একমাত্র সম্বল৷ এই অস্বাস্থ্যকর জলের উপর নির্ভর করে প্রত্যেকটি পরিবারের খাবারের জল থেকে শুরু করে স্নান বাসন মাজার জল এর একমাত্র ব্যবস্থা৷ আর এই পানীয় জল ব্যবহারের ফলে প্রতিনিয়ত ভয়ানক জল বাহিত নানা রোগের শিকার হচ্ছে তুইকল পাড়ার শূন্য থেকে আশির সকলেই বলে অভিযোগ৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top