News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, আহত ২
Image

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, আহত ২

দিনহাটা, ৪ এপ্রিল (হি. স.) : কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংর্ঘষে আহত হয়েছেন দুজন। আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনা ঘটেছে। আহত তৃণমূল কর্মীদের নাম বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন।

তৃণমূলের দিনহাটা-১ বি ব্লক সভাপতি অনন্ত বর্মন জানান, এদিন বাজারে বিজেপি কর্মীরা আচমকাই হামলা চালায়। হামলায় তাঁদের দুই কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন দলের অন্য কর্মীরা। অভিযোগ, নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। এদিকে, ঘটনার প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ করে তৃণমূল। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top