News Flash

Image

বাজারে বাড়ছে তরমুজের চাহিদা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মার্চ৷৷ চৈত্রের দাবদাহ গরমে সাধারণ মানুষজনের প্রাণ যখন ওষ্ঠাগত ঠিক তখনই বাজারে হাজির রসালো ফল তরমুজ৷ গরম থেকে সাধারণ মানুষজনেদের ক্লান্তি কাটিয়ে সতেজতায় ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পরসা সাজিয়ে বসেছে বাজারে৷তরমুজ বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতারা পরসা সাজিয়ে বসে রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে৷ এর থেকে ব্যাতিক্রম যায়নি তেলিয়ামুড়া বাজারও৷ মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল এমনটাই চিত্র৷
কথা প্রসঙ্গে এক তরমুজ বিক্রেতা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলেন, বিগত ৩৬-৩৭ বছর ধরে তিনি তরমুজ বিক্রি করে আসছেন৷ অন্যান্য বছর থেকে এবছর  তরমুজের দাম অনেকাংশেই কম৷ ক্রেতা সাধারনের নাগালের মধ্যেই রয়েছে তরমুজের দাম৷ কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এ বছর তরমুজের অনেকাংশেই কম বলে দাবি তরমুজ বিক্রেতার৷ তিনি জানান,, গৌহাটি, শিলিগুড়ি সহ বহিঃ রাজ্য থেকে রাজ্যের বাজার গুলিতে তরমুজ আসলে তরমুজের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে থাকে নতুবা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পায় রসালো ফল তরমুজের দাম৷ তিনি জানিয়েছেন, তেলিয়ামুড়া বাজারে এখন পর্যন্ত আনুমানিক প্রায় ১০ টনের মতো তরমুজ মজুদ রয়েছে৷ যদিও বর্তমানে তরমুজ পাইকারি ৩০ থেকে ৪০ টাকা ও খুচরা ৫০ থেকে ৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তরমুজ৷
তবে যাই হোক, সাধারণ মানুষজন গরম থেকে পরিত্রাণ পেতে রসালো ফল তরমুজের পরসা সাজিয়ে রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে বিক্রেতারা বসে থাকলেও তেমন ভাবে যে ক্রেতা সাধারণের দেখা মিলছে না এতে করে তরমুজ বিক্রেতাদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top