News Flash

  • Home
  • খেলা
  • টি-‌২০ ক্রিকেটে দীপকের ১৪২ রান জয় অব্যহত রেখে শীর্ষে ইউ: ফ্রেন্ডস
Image

টি-‌২০ ক্রিকেটে দীপকের ১৪২ রান জয় অব্যহত রেখে শীর্ষে ইউ: ফ্রেন্ডস

ইউ: ফ্রেন্ডস-‌২২৭/‌৩

বি সি সি-‌৯৯/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।।জয়ের ধারা অব্যহত রাখলো ইউনাটেড ফ্রেন্ডস। মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি এল এস পদ্ধতিতে ৩২ রানে বি সি সি-‌কে পরাজিত করলো ইউনাটেড ফ্রেন্ডস। তবে যে পাহাড় সমান রান গড়েছিলো ইউনাটেড ফ্রেন্ডস তাতে জয় এমনিতেই নিশ্চিত ছিলো। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডসের ২২৭ রানের জবাবে ১১.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান করেছিলো বি সি সি। এরপরই শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত ডি এল এস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয়। ১১.‌৩ ওভারে ইউনাটেড ফ্রেন্ডসের স্কোর ছিলো ১৩১। ওই জায়গায় বি সি সি-‌র স্কোর হয় ৯৯। ফলে ৩২ রানে জয় পায় ইউনাটেড ফ্রেন্ডস। টানা দুই ম্যাচে জয়লাভ করে যুগ্মভাবে গ্রুপের শীর্ষে জেসিসি-র সঙ্গে থাকলেও রান রেটের নিরিখে ইউনাটেড ফ্রেন্ডস শীর্ষে রয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডস নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে বিশাল ২২৭ রান করে। দলকে পাহাড় সমান রানে পৌঁছাতে বড় ভূমিকা নেন ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষত্রী। বি সি সি-‌র বোলারদের কার্যত শাসন করে আসরে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন। দীপক ৭০ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দলনায়ক রজত দে ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং উদীয়ন বসু ২২ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টি নামার আগে পর্যন্ত ১১.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান করে বি সি সি। দলের পক্ষে বাবুল দে ২৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,রিয়াজ উদ্দিন ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সাগর শর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে শুভম ঘোষ (‌২/‌১৪) সফল বোলার।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top