News Flash

  • Home
  • দেশ
  • বাড়ছে করোনা, সাতারা জেলায় সরকারি কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক
Image

বাড়ছে করোনা, সাতারা জেলায় সরকারি কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক

মুম্বই, ৪ এপ্রিল (হি. স.) : গত কয়েকদিন ধরেই দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি, মহারাষ্ট্রেও চোখ রাঙাচ্ছে এই ভাইরাস। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের সাতারা জেলায় সব সরকারি দফতর, কলেজ, ব্যাংকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এই মর্মে নির্দেশিকা জারি করেছেন সাতারার জেলাশাসক রুচেশ জয়বংশী। জনবহুল এলাকায় বাসিন্দাদের মাস্ক ব্যবহারের পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলারও পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। গত কয়েক দিন ধরেই দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ হাজারের ওপর। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৩,০৩৬ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়েছেন ২,০৬৯ জন। করোনা অ্যাকটিভ কেস ৯৬০।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top