News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৭১১ জন
Image

মহারাষ্ট্রে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৭১১ জন

মুম্বই, ৪ এপ্রিল(হি.স.) : মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। তার মধ্যে রাজধানী তথা দেশের বাণিজ্যনগরী মুম্বইতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। আর প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। এ নিয়ে গত সাতদিনে মরাঠা-ভূমে ১১ জনের প্রাণ কাড়ল মারণ ভাইরাস।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পরিস্থিতির ওপরে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে। নমুনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি শনাক্তদের ওপরে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ৭১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও চার জন। মৃতদের মধ্যে দুইজন সাতারা, একজন পুণে ও একজন রত্মগিরির বাসিন্দা। এ নিয়ে আক্রান্তের তুলনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল এক দশমিক ৮২ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৩ হাজার ৭৯২ জন। এক সপ্তাহে অ্যাকটিভ কেস বেড়েছে ৬২ শতাংশ।’

রাজ্যের ছয় জেলা শোলাপুর, সাঙ্গিল, কোলাপুর, সিন্ধুদুর্গ, পুণে ও সাতারায় সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত। করোনার প্রকোপ রুখতে কতটা প্রস্তুত রাজ্যের স্বাস্থ্য দফতর তা খতিয়ে দেখতে আগামী ১৩ ও ১৪ এপ্রিল বিশেষ মহড়া চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top