News Flash

  • Home
  • দিনের খবর
  • অরুণাচল নিয়ে কেন্দ্রীর মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের
Image

অরুণাচল নিয়ে কেন্দ্রীর মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ৪ এপ্রিল(হি.স.) : নতুন করে অরুণাচল প্রদেশের ১১ অঞ্চলের চিনা নাম প্রকাশ করেছে বেজিং। যা জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দায়ী করেছে কংগ্রেস । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, ভারত সরকার সঠিক সময়ে চিনকে যোগ্য জবাব দিতে পারেনি বলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এক টুইটে তিনি বলেন, চিন এই নিয়ে তৃতীয়বার অরুণাচলে আমাদের এলাকার নাম বদলানোর দুঃসাহস দেখাল। এর আগে প্রথম দফায় ২০১৭ সালে ৬টি জায়গার এবং ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের নাম ঘোষণা করে চিন। আর ২০২৩ সালের ৩ এপ্রিল ১১টি জায়গার নাম ঘোষণা করা হল। অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অঙ্গ আছে আর থাকবেও। কিন্তু গালওয়ানের পর মোদীজি চিনকে যেভাবে ক্লিনচিট দিয়েছিলেন, আজ দেশকে তারই ফল ভোগ করতে হচ্ছে। কংগ্রেসের সুরে কেন্দ্রকে নিশানা করেছে অন্য বিরোধী দলগুলিও।

ভারত সরকার অবশ্য ইতিমধ্যেই চিনের একপাক্ষিক সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিদেশমন্ত্রকের টুইটে বলা হয়েছে, “অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। আমরা গোটা বিষয়ে অবগত। চিন আগেও এই কাজ করেছে। এমন পদক্ষেপকে প্রত্যাখ্যান করছি। এভাবে বাস্তব বদলানো যাবে না।” যদিও স্রেফ বিদেশমন্ত্রকের এই বিবৃতিতে সন্তুষ্ট নয় বিরোধীরা। কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top