News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা পাচারের বিরুদ্ধে সাফল্য বিএসএফের, ধৃত এক
Image

গাঁজা পাচারের বিরুদ্ধে সাফল্য বিএসএফের, ধৃত এক

আমবাসা(ত্রিপুর‍া), ৪ এপ্রিল(হি. স.) : আন্তর্দেশীয় গাঁজা পাচার বাণিজ্যের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বিএসএফ। সোমবার গভীর রাতে ধলাই জেলার কমলপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত গ্রাম মলয়াতে বিএসএফের ১০৮ নম্বর ব্যাটেলিয়ানের অভিযানে গাঁজা সহ এক ব্যক্তি ধরা পড়েছে।

জানা গেছে, সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তখন তাঁরা দ্রুত অভিযানে বেরিয়ে পড়েন এবং ১০ কেজি শুকনো গাঁজা সহ ইউসুফ আলি(৩৮)-কে আটক করেন। জেরায় তিনি স্বীকার করেছেন, পাচারের উদ্দেশ্যে গাঁজা এনেছিলেন। পরে বি এস এফ কর্তৃপক্ষ তাকে স্থানীয় কমলপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে আজ আদালতে সোপর্দ করেছে।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top