News Flash

  • Home
  • খেলা
  • ফাইনালে আসাম – তৈইবান্দাল, ওপেন প্রাইজমানি কাবাডির সমাপ্তি আজ
Image

ফাইনালে আসাম – তৈইবান্দাল, ওপেন প্রাইজমানি কাবাডির সমাপ্তি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।। মহিলা বিভাগের ফাইনাল ম্যাচে আসাম খেলবে ত্রিপুরার তৈবান্দাল দলের বিরুদ্ধে। খেলা হবে আগামীকাল। এগিয়ে চলো সংঘ ও এক্স প্লেয়ার্স ফোরাম আয়োজিত উত্তর-পূর্ব আমন্ত্রণ মূলক প্রাইজমানি কাবাডি চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় দিনে গ্রুপ লিগ ও মূলপর্বের খেলা বেশ জমজমাট পর্যায়ে পৌঁছেছে। পুরুষ বিভাগের দুটি ম্যাচ সকালে এবং বিকেল পাঁচটা থেকে নৈশালোকে শুরু হয় বাকি লীগ ম্যাচের খেলাগুলো। ইতোমধ্যে লীগ পর্যায়ের কিছু ম্যাচের শেষে পুল-এ থেকে আসাম এবং পুল-বি থেকে মনিপুর দল সেমিফাইনালে প্রবেশ করেছে। খবর লেখাকালীন সময়ে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো যথারীতি চলছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় শুরু হবে মহিলা ও পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ সহ তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ণয়ের ম্যাচ। এই প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় হবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং সমাপ্তি অনুষ্ঠান। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ, এগিয়ে চলো সংঘের প্রাক্তন সভাপতি শংকর ব্যানার্জি ও বর্ষিয়ান সদস্য অনিল দেবনাথ প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া মোদী সকলকে উপস্থিত থাকার জন্য এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top