News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারো গ্রাম প্রধান সহ স্থানীয় যুবকদের মানবিকতার পরিচয
Image

আবারো গ্রাম প্রধান সহ স্থানীয় যুবকদের মানবিকতার পরিচয

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মার্চ৷৷ আবারো গ্রাম প্রধান সহ স্থানীয় যুবকদের মানবিকতার পরিচয়৷ স্বজনহারা এক অসুস্থ মধ্যবয়স্ক ব্যাক্তিকে এলাকার গ্রাম প্রধান ও এলাকার যুবকদের তৎপরতায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মঙ্গলবার বিকেল নাগাদ৷
উল্লেখ্য থাকে, করইলং শান্তিপাড়া এলাকার দুলাল পাল(দুলু) নামের এক স্বজন হারা মধ্য বয়স্ক অসুস্থ ব্যাক্তি নিজ ঘরে দীর্ঘ কয়েক দিন যাবত মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী৷ দীর্ঘদিন নিজ ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ব্যাথার যন্ত্রণা নিয়ে করতাছিল দুলাল পাল৷ এলাকাবাসীদের তরফ থেকে সেই খবর শুনে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর তার বাড়িতে ছুটে যায়৷ নির্মল সূত্রধর ও এলাকার যুবকদের তৎপরতায় অসুস্থ ব্যাক্তিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যাক্তির চিকিৎসা শুরু করে, বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি৷
তবে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর বিগত দিন গুলিতে জনগণদের সেবা এবং দীন-দুঃখীদের পাশে সবসময়ই দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন৷ এমনকি উনার কাজের প্রতি আস্থা রেখে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম হিসাবে বিবেচিত হয়৷
এ ব্যাপারে বলতে গিয়ে গ্রাম নির্মল সূত্রধর বলেন,,, স্বজনহারা দুঃখীদের পাশে সদা নিমজ্জিত থাকবে৷ জনস্বার্থে তিনি জনগণদের কল্যাণে কাজ করে যাবেন বলে তিনি জানান৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top