News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট
Image

বিশালগড়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ বিশালগড়ের অফিসটিলার পুরান পল্লী এলাকায় একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷  সোমবার রাতে বিশালগড়ের অফিস টিলার পুরান পল্লী এলাকার প্রয়াত কিশোর দেবের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল প্রয়াত কিশোর দেবের  ঘর থেকে নগদ টাকা সোনা গয়না সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ প্রয়াত কিশোর দেবের স্ত্রী জানিয়েছেন অন্যান্য দিদের মতই রাতে খাওয়া-দাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন৷ রাতে কখন কিভাবে চোর ঘরে ঢুকেছে সে বিষয়ে তিনি কিছুই আচ করতে পারেননি৷ ঘুম থেকে উঠে লক্ষ্য করেন ঘরের ভিতর জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে আগে থেকেই চোর ঘরের ভিতরে লুকিয়ে ছিল৷ আজ সকালে ঘটনাটি বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনা তদন্ত করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে এলাকার জনগণ নতুন করে সংশয়ে পড়েছেন৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top