News Flash

  • Home
  • বিদেশ
  • অরুণাচলে ১১টি স্থানের নাম বদলাল চিন
Image

অরুণাচলে ১১টি স্থানের নাম বদলাল চিন

বেজিং, ৪ এপ্রিল (হি.স.) : অরুণাচলে ফের চিনা আগ্রাসন। অরুণাচল প্রদেশের ১১টি অঞ্চলের চিনা নাম প্রকাশ করল বেজিং । এর আগেও দুই দফায় অরুণাচলের একাধিক জায়গার চিনা নামকরণ করেছিল বেজিং। এটা অরুণাচলের ওপর চিনের দাবি জাহিরের নয়া প্রচেষ্টা বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। যার বিরুদ্ধে সরব হয়েছিল ভারত।

চিনের বেসামরিক বিষয়ক মন্ত্রক যে তালিকা প্রকাশ করেছে তাতে উত্তর-পূর্বের রাজ্যটির দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা,পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদীর ভৌগলিক অবস্থান অন্তর্ভুক্ত রয়েছে। ওই গোটা এলাকাকে জাংনান বা তিব্বতের দক্ষিণ অংশ হিসেবে উল্লেখ করেছে শি জিনপিংয়ের দেশ। চিনের রাষ্ট্র-চালিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সোমবার একটি রিপোর্টে বলেছে, এনিয়ে তৃতীয়বার অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চিন। এর আগে শি জিনপিংয়ের সরকারের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে ২০১৭ ও ২০২১ সালে যথাক্রমে ছয়টি ও ১৫টি স্থানের নাম বদলানো হয়েছিল। সেই সময় চিন বলেছিল, ভৌগলিক নাম পরিবর্তন তাদের সার্বভৌম অধিকার। যদিও ভারতের তরফে প্রতিবারই স্পষ্ট জানানো হয়েছে, অরুণাচল ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চিনের নাম পরিবর্তনে সত্যিটা বদলে যায় না।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top