News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলে গভীর খাদে পড়ল পিকআপ ভ্যান, প্রাণ হারালেন দু’জন
Image

হিমাচলে গভীর খাদে পড়ল পিকআপ ভ্যান, প্রাণ হারালেন দু’জন

শিমলা, ৩ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানে দু’জন ছিলেন, দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দাদাহু এলাকার পানিয়ালির কাছে। মৃতরা হলেন-বিনোদ ও দিলা রাম। তাঁদের বাড়ি শিমলা জেলার নেরভা এলাকায়।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে দাদাহু এলাকার পানিয়ালির কাছে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। অনেক নীচে পড়ে যাওয়ায় পিকআপ ভ্যানটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শিমলার বাসিন্দা দু’জনের। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সৌদি ফেরতদের লিঙ্গ বৈষম্যমূলক মনোভাবের রিপোর্টে ‘উদ্বেগজনক’ মন্তব্য শশী থারুরের

তিরুবনন্তপুরম, ২৪ আগস্ট (আইএএনএস): সৌদি আরব থেকে কেরলে ফিরে আসা অভিবাসীদের মধ্যে নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক হিংসা নিয়ে তুলনামূলকভাবে…

ByByNews Desk Aug 24, 2026

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী কার্যকলাপ’ বন্ধের দাবিতে আজ এবিভিপির মিছিল, কড়া নিরাপত্তা

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী বামপন্থী কার্যকলাপ’ বন্ধের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর মিছিলকে কেন্দ্র…

ByByNews Desk Aug 24, 2026

মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালে আগুন, ধোঁয়ায় মৃত্যু ৩ সদ্যোজাতের

অমরাবতী, ২৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের অমরাবতীর জেলা মহিলা হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) সোমবার ভোরে ভয়াবহ আগুনের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top