News Flash

  • Home
  • দেশ
  • প্রবীণ নাগরিকদের বিনা ভাড়ায় ট্রেন সফর করতে দেওয়ার দাবিতে মোদীকে চিঠি কেজরিওয়ালের
Image

প্রবীণ নাগরিকদের বিনা ভাড়ায় ট্রেন সফর করতে দেওয়ার দাবিতে মোদীকে চিঠি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দেশের প্রবীণ নাগরিকদের ট্রেনে বিনামূল্যে সফর করার সুবিধা দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এমন দাবিই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল সেই চিঠিতে লেখেন, ” লোকসভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রবীণ নাগরকিদের ট্রেন সফরে ছাড় তুলে দেওয়ায় ভারতীয় রেলের বছরে ১৬০০ কোটি টাকা খরচ বেঁচেছে। শুধু অর্থের কথা না ভেবে প্রবীণদের প্রতি আমাদের দায়িত্বের কথা মাথায় রেখে আমাদের দাবি ট্রেন সফর বিনামূল্যে করে দেওয়ার।”

দেশের ৬০ বছর ও তার উর্ধ্বে প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য ভারতীয় রেলে চালু ছিল টিকিটের জন্য বিশেষ ছাড়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের সময় প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা বন্ধ করে দেয় ভারতীয় রেল। করোনার দাপট কমলেও এখনও বাকিদের মতই একই অর্থ খরচ করে প্রবীণ নাগরিকদের ট্রেন সফর করতে হয়। এতে অসুবিধায় পড়েছেন প্রবীণরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদীকে চিঠি লিখে কেজরি আবেদন করলেন, প্রবীণ নাগরিকদের টিকিটের মূল্যে বিশেষ ছাড়ের নিয়মের বদলে পুরোটাই ছাড়ের ব্যবস্থা করুক কেন্দ্র।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top