News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, বাড়ছে উদ্বেগ
Image

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ দেশের দৈনিক করোনা পরিসংখ্যান নিয়ে উদ্বেগ অব্যাহত৷ গত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা৷ এবার সেটা প্রায় চার হাজারের কাছে পৌঁছে গেল৷ এদিকে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের মধ্যেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে নয়া বিবৃতি জারি করল কেন্দ্র৷
 স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৪ জন৷ শনিবার এই আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ৯৯৪ জন৷ অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ৷ সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৮৭ শতাংশ৷ সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ২.২৪ শতাংশ৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে৷ বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮৯৷ গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৪ জনের৷ ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৮১৷ তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার৷ ৯৮.৭৭ শতাংশ রোগীই করোনাকে হার মানিয়েছেন৷ পাশাপাশি হাসপাতালে ভরতির সংখ্যাও ক্ষীণ৷ তবে দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক৷ রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪১ জন আক্রান্ত হয়েছেন৷ দৈনিক পজিটিভিটি রেট ১৪.৩৭ শতাংশ৷ এদিকে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে নয়া গাইডলাইন দিয়েছে কেন্দ্র৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top