News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চৈত্র মেলার প্রস্তুতি পূর্ব খতিয়ে দেখতে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট পরিদর্শন করলেন মেয়র
Image

চৈত্র মেলার প্রস্তুতি পূর্ব খতিয়ে দেখতে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ চৈত্র মেলার প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার রবিবার শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকা পরিদর্শন করেছেন৷  চৌঠা এপ্রিল থেকে আগরতলা শহরের শকুন্তলা রোড ও জ্যাকসন গেইট এলাকায় আগরতলা পুরো নিগমের ব্যবস্থাপনায় চৈত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে৷৷ মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১১ দিন৷ গরিব অংশের ব্যবসায়ীরা যাতে চৈত্র মাসে আগরতলা শহরে এসে ব্যবসা করে আশানুরূপ আয় উপার্জন করতে পারেন সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবছরও পুর নিগম মেলার ব্যবস্থা করে দিচ্ছে৷  তবে মেলায় যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করবেন তাদের কাছ থেকে কোন ধরনের জায়গা ভাড়া বা কর আদায় করবে না নিগম কর্তৃপক্ষ৷  গরিব অংশের ব্যবসায়ীদের কথা চিন্তা করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ রবিবার মেলার প্রস্তুতি-পূর্ব খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্ণের জবাবে মেয়র বলেন কিছু কিছু লোক টাকা পয়সা আদায় করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে যে সব মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রামাণ্য তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top