News Flash

  • Home
  • খেলা
  • প্রয়াত ভারতীয় ক্রিকেটের প্রথম ‘অর্জুন’ সেলিম দুরানি
Image

প্রয়াত ভারতীয় ক্রিকেটের প্রথম ‘অর্জুন’ সেলিম দুরানি

জামনগর(গুজরাট), ২ এপ্রিল(হি.স.) : প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার সকালে জামনগরের বাড়িতে মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন অলরাউন্ডারের। বেশ কিছু দিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ১৯৬১-৬১ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের নায়ক ছিলেন দুরানি। প্রথম ক্রিকেটার হিসাবে পেয়েছিলেন অর্জুন পুরস্কার।

ভারতীয় ক্রিকেটে দুরানির অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছিলেন সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাতের হয়ে। ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর কাবুলে জন্ম হয় দুরানির। পরে গুজরাতের জামনগরে চলে আসে দুরানির পরিবার। সেখানেই বেড়ে উঠেছিলেন তিনি। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। শেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
১৯৬১-৬১ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতা এবং চেন্নাই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ় জিতেচিল ভারত। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পোর্ট অফ স্পেন টেস্টেও ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে আউট করেছিলেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট জয়।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top