News Flash

Image

রাজ্যে আসলেন জি-২০ অতিথিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  রাজ্যে এসে পৌঁছালেন জি টুয়েন্টির অতিথিগণ৷ রবিবার দুপুরে বিশেষ চাটার বিমানে এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা৷ বিমানবন্দর থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেল পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের বিশেষ অতিথি অভ্যর্থনায় স্বাগত জানানো হয়৷রাজধানীর সার্কিট হাউস স্থিত একটি বেসরকারি হোটেলের সামনে রাস্তার দুপাশে জাতি জনজাতিদের কৃষ্টি সংসৃকতি তুলে ধরতে ছোট পরিসরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল৷ বেসরকারি হোটেলে প্রবেশ করার পর ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানানো হয়৷ এই প্রথমবার ত্রিপুরায় জিট টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হতে চলেছে৷ আগামী ৩ এবং ৪ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে গর্বের জি – টুয়েন্টি বিজ্ঞান সামিট৷ এই সামিটে অংশ নেবেন রাজ্যে আসা এই অতিথিগণ৷ মূল অনুষ্ঠানটি হবে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে৷ থিম হলো ’’ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার’’৷ সামিটে রাজ্যে আসা জি-টুয়েন্টি যুক্ত ১৪ টি দেশের প্রতিনিধি, অতিরিক্ত আরো নয়টি দেশে আমন্ত্রিত সদস্য ও দেশের কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি সহ ৮৫ থেকে ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top