News Flash

  • Home
  • খেলা
  • ইউনাইটেড বিএসটি-কে হারিয়ে দারুন জয় দিয়ে সূচনা কসমো-র
Image

ইউনাইটেড বিএসটি-কে হারিয়ে দারুন জয় দিয়ে সূচনা কসমো-র

কসমোপলিটন-‌২০০/‌৪

ইউ বি এস টি-‌১৬১/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।লক্ষ্য মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলা। তপন স্মৃতি নকআউট ক্রিকেটের ফাইনালে উঠলেও খেতাব জয় করতে পারেনি। এবার খেতাব জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামলো কসমোপলিটন ক্লাব। প্রথম দিনের খেলা দেখে এমনই বোঝা গেলো। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবার সকালের ম্যাচে কসমোপলিটন ক্লাব ৩৯ রানে পরাজিত করে ইউ বি এস টি-‌কে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে দুই ওপেনার অভিষেক শর্মা এবং দলনায়ক পল্লব দাস ওপেনিং জুটিতে ৫০ বল খেলে ৯৮ রান যোগ করে বুঝিয়ে দেন দল বড় স্কোর গড়বে। এরপর ওই কাজটা করে দেন নিনাদ কদম। অভিষেক ২৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, পল্লব দাস ৪০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, নিনাদ কদম ৩৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৪ এবং চন্দন রায় ৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। জবাবে খেলতে নেমে সৌরভ করের (‌৪/‌৩৪) বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষ্ণ কমল আচার্য ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, সৌরভ যাদব ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪০ এবং অমন সিং ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top