News Flash

Image

আজ শনিবার মিজোরাম আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২,৪১৫ কোটি টাকার বিভিন্ন প্ৰকল্পের শিলান্যাস ও আইজলে উদ্বোধন করবেন আসাম রাইফেলস ব্যাটালিয়ন কমপ্লেক্স

আইজল, ১ এপ্রিল (হি.স.) : একদিনের সফরে আজ শনিবার মিজোরাম আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে ২,৪১৫ কোটি টাকার বিভিন্ন প্ৰকল্পের শিলান্যাসের পাশাপাশি আইজলে উদ্বোধন করবেন আসাম রাইফেলস ব্যাটালিয়ন কমপ্লেক্স।

সরকারি সূত্রের খবর, আজ বেলা একটায় আইজলে তৈরি হ্যালিপ্যাডে তাঁর কপ্টার অবতরণের কথা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার দরুন এখানে পৌঁছতে কিছুটা বিলম্ব হতে পারে, মনে করছে সূত্রটি।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ ছয়টির মধ্যে একটি প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটির শিলান্যাস করবেন। এর মধ্যে উদ্বোধন করবেন আইজল থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে জোখাওসাঙে আসাম রাইফেলস সদর দফতর কমপ্লেক্সের। আসাম রাইফেলস-এর কমপ্লেক্সটি মায়ানমারের সাথে মিজোরামের ৫১০ কিলোমিটার সীমান্ত প্রহরার নিয়োজিত। আইজলে দুটি ঘাঁটি যথাক্রমে জোদিন এবং খাটলায় আসাম রাইফেলসের ঘাঁটি রয়েছে। জোডিনের ব্যাটালিয়ন সদর দফতর জোখাওসাঙে স্থানান্তরিত করা হবে।

এছাড়া, প্ৰায় ৭৮১.৮৫ কোটি টাকার জোরিনপুই-লংমাসু ৫০২এ জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্ৰস্তর, আইজল বাইপাস নির্মাণ (প্যাকেজ ১), ৩২৯.৭০ কোটি টাকা ব্যায় সাপেক্ষে ৬ নম্বর জাতীয় সড়ক, ৭২০.৭২ কোটি টাকা ব্যয়সাপেক্ষে আইজল বাইপাস (প্যাকেজ ৩) এবং এবং ১৯৩ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে লালডেঙ্গা কেন্দ্র নির্মাণ প্রকল্পের আজ শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top