News Flash

Image

অরুণাচলে পোকসো আইনে দুই ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদণ্ড

ইটানগর, ১ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্ৰদেশে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট’ বা পোকসো আইনের ধারা বলে দুই ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলার বিশেষ পোকসো আদালতের বিচারপতি জাওয়েপলু চাই সংশ্লিষ্ট আইনের অধীনে দুই জন যথাক্রমে গোদাক তামিন এবং গোদাক সাপ্পিকেকে এই সাজা দিয়েছেন। পোকসো আইনের ধারা ৬-এর অধীনে জনৈক কিশোরীকে ধর্ষণের জন্য গোদাক তামিনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এছাড়া গোদাক সাপ্পিকে এই আইনের ১৭ ধারার অধীনে অপরাধে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করেছিল আদালত। বিচারপতি জাওয়েপলু চাই সজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকার জরিমানাও করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা ২০২১ সালের ২৯ মে এক এফআইআর দায়ের করে দাবি করেছিলেন, ২৮ জানুয়ারি (২০২১) রাতে গোদাক তামিন রাদুম গ্রামের গোদাক সাপ্পির বাড়িতে তাঁর তাঁর নাবালিকা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করেছে। ওই অপকর্মে ভুক্তভোগী মেয়েকে সাপ্পির সাথে গোটা রাত কাটাতে জোরজবরদস্তি করা হয়েছিল।

প্রদত্ত এফআইআর-এর ভিত্তিতে পুলিশ রাগা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ (২), আর/ডব্লিউ পোকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া গুটিয়ে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর উভয় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার। এর পর বেশ কয়েকবার শুনানি শেষে দুই আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থ জরিমানা সহ সাজা শুনিয়েছেন পোকসো আদালতের বিচারপতি জাওয়েপলু চাই।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top