News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জি-২০ বিজ্ঞান সামিটের জন্য প্রস্তুত ত্রিপুরা, ২৩টি দেশের প্রায় ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন : শিল্প ও বাণিজ্য সচিব
Image

জি-২০ বিজ্ঞান সামিটের জন্য প্রস্তুত ত্রিপুরা, ২৩টি দেশের প্রায় ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন : শিল্প ও বাণিজ্য সচিব

আগরতলা, ১ এপ্রিল (হি. স.) : জি-২০ সামিটের জন্য পুরোপুরি প্রস্তুত ত্রিপুরা। ২৩টি দেশের প্রায় ৯০ জন প্রতিনিধি ওই সামিটে অংশগ্রহণ করবেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দফতরের সচিব অভিষেক চন্দ্রা।
এদিন তিনি জি-২০ বিজ্ঞান সামিটের প্রস্তুতি তুলে ধরে জানিয়েছেন, আগামী ৩ ও ৪ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ বিজ্ঞান সামিট। যা রাজ্যের জন্য নিশ্চয়ই গর্বের। এই সামিটকে সার্বিক সফল রূপ দেওয়ার জন্য রাজ্য প্রশাসন থেকে সমস্ত ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তাঁর কথায়, হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে জি-২০ বিজ্ঞান সামিটের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই সামিটের থিম হচ্ছে ‘ক্লিন এনার্জি’ ফর এ গ্রিনার ফিউচার’। সামিটে জি-২০ ভুক্ত ১৪টি দেশের প্রতিনিধি, অতিরিক্ত আরও ৯টি দেশের আমন্ত্রিত সদস্য ও দেশের কেন্দ্রীয়স্তরের প্রতিনিধি সহ ৮৫ থেকে ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, জি-২০ সামিটের প্রতিনিধিগণ ২ এপ্রিল দুপুরে রাজ্যে এসে পৌঁছবেন। এদিন বিকালে প্রতিনিধিগণ এলবার্ট এক্কা পার্ক এবং কুমারীটিলা মিউজিক্যাল ফাউন্টেনটি পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাজ্য সরকারি অতিথিশালায় প্রতিনিধিগণের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভা অনুষ্ঠিত হবে।
এদিন তিনি বলেন, ৩ এপ্রিল সকাল ৯টায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে জি ২০ বিজ্ঞান সামিটের প্রথম সেশন শুরু হবে। ঐদিন বিকালের সেশনে থাকবে প্রদর্শনী স্টলের উদ্বোধন, সাংবাদিক সম্মেলন এবং ইনভেস্টর মিট।
তাঁর দাবি, প্রদর্শনীতে ৫৫টি স্টল থাকবে। তাতে ত্রিপুরার হস্ততাঁত ও হস্তকারু শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রীর স্টল সহ বিভিন্ন দেশের স্টল প্রদর্শনীর জন্য থাকবে। ঐদিন সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি জানান, ৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় অক্সিজেন পার্কে যোগা সেশনের আয়োজন করা হয়েছে। সেখানে জি-২০ দেশের প্রতিনিধিগণ যোগায় অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে অক্সিজেন পার্কের সৌন্দর্যায়ন করা হয়েছে এবং জি-২০ দেশের প্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপণের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও ঐদিন জি-২০ দেশের প্রতিনিধিগণ পূর্বাশা, সিপাহীজলা অভয়ারণ্য এবং নীরমহল পরিদর্শনে যাবেন। সেই লক্ষ্যে ঐ স্থানগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে, বলেন তিনি।
শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রার দাবি, জি-২০ দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। এরমধ্যে রয়েছে এলবার্ট এক্কা পার্কে শচীন দেববর্মণের মূর্তি স্থাপন, কুমারীটিলায় মিউজিক্যাল ফাউন্টেন স্থাপন, উজ্জয়ন্ত প্রাসাদ ও নীরমহলের সৌন্দর্যায়ন এবং লাইট অ্যান্ড সাউন্ড স্থাপন এবং সিপাহীজলা অভয়ারণ্যের রাস্তা ও ফুটপাতের উন্নয়ন করা হয়েছে। এছাড়াও শহরের ৪টি স্থানে জি-২০ লোগো সম্বলিত বড় বেলুনও স্থাপন করা হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top