News Flash

Image

করিমগঞ্জে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও পুনর্বাসন সভা

করিমগঞ্জ (অসম), ১ এপ্রিল (হি.স.) : জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য শনিবার করিমগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের উদ্যোগে জেলা শাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অবসরপ্রাপ্ত সেনা, শহিদ সেনাদের বিধবা, যুদ্ধে নিহত ও আহত সৈনিক এবং কর্মরত সৈনিকদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অনিলকুমার সিনহা।

অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে নয়াদিল্লির কেন্দ্রীয় সৈনিক বোর্ড এবং গুয়াহাটি অবস্থিতি রাজ্য সৈনিক বোর্ড গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য জেলার বিভিন্ন স্থানে জেলা সৈনিক বোর্ডের উদ্যোগে এ ধরনের সমাবেশ নিয়মিত আয়োজিত হচ্ছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top