News Flash

  • Home
  • খেলা
  • প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস
Image

প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

মোহালি, ১ এপ্রিল(হি.স.) : ১৬তম আইপিএলের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে কলকাতা নাইট রাইডার্স৷ মোহালিতে নাইটদের ১৯২ রানের টার্গেট দিল পঞ্জাব কিংস ৷ টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান নতুন নাইট অধিনায়ক নীতীশ রানা ৷ শুরু থেকেই নাইট বোলাদের পেটাতে থাকেন কিংস ব্যাটাররা ৷ কিংসদের পথ দেখান ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ তাঁর ওপেনিং পার্টানারও আক্রমণাত্মক শুরু করেন ৷ তবে মাত্র ১২ বলে ২টি ছক্কা ও ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে টিম সাউদির বলে ডাগ-আউটে ফেরেন ৷

তবে দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন ধাওয়ান ৷ ২৯ বলে হাফ-ডজন বাউন্ডারি-সহ ৪০ রান করেন তিনি ৷ পঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৫০ রান করেন ভানুকা রাজাপক্ষসে ৷ শেষ দিকে স্যাম কারানের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বড় রান তোলে প্রতি জিন্টার দল ৷ মাত্র ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে পঞ্জাব কিংস ৷

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top