News Flash

  • Home
  • খেলা
  • আম্পায়ারের বড় ভুলে কলকাতা-পঞ্জাব ম্যাচে নাটক!
Image

আম্পায়ারের বড় ভুলে কলকাতা-পঞ্জাব ম্যাচে নাটক!

মোহালি, ১ এপ্রিল(হি.স.) : আইপিএলের দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারকে নিয়ে বিতর্ক শুরু হল। ইংরেজ আম্পায়ার করলেন বড় ভুল। কলকাতা নাইট রাইডার্স -পঞ্জাবের ম্যাচেই ওভারের কাউন্টিং ভুল করলেন আম্পায়ার। আম্পায়ার পাঁচ বল হওয়ার পরেই ওভার শেষ করলেন। ফিল্ডাররাও চলে গেলেন যে যার পজিশনে।

এখানেই ঘটল অবাক কান্ড। দেখা গেল এ ব্যাপারে তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারকে সতর্ক করলেন। দেখা গেল, তারপর আবার বোলারকে আম্পায়ারের নির্দেশ মতো শেষ বলটি করতে।
এটি পঞ্জাবের ব্যাটিং চলার সময়, নবম ওভারের ঘটনা। কলকাতার শার্দূল ঠাকুর বল করার সময় এই ঘটনাটি ঘটে। এই ওভারের প্রথম পাঁচটি বল হওয়ার পরেই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ওভার দিয়ে দেন। দু’দলের ক্রিকেটাররাও এ ব্যাপারটা বুঝতে পারেননি। শার্দূল আম্পায়ারের কাজ থেকে ক্যাপ নিয়ে বাউন্ডারির ধারে চলে যান ফিল্ডিং করতে। আর সেই সময়েই ওয়াকিটকিতে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল নির্দেশ পাঠান অক্সেনফোর্ডকে। বললেন আপনার ওভার কাউন্ট করতে ভুল হয়েছে। ৫ বলে ওভার হয়েছে। তৎক্ষণাৎ ইংরেজ আম্পায়ারের ভুল ভাঙে। তখনই ষষ্ঠ বল করার জন্য আবার ডেকে নেন শার্দূলকে।

অথচ আধুনিক ক্রিকেটে বলের সংখ্যা কাউন্ট করার জন্য আম্পায়াররা বিশেষ একটি যন্ত্র ব্যবহার করে থাকেন। তা সত্বেও কিভাবে আম্পায়াররা এই ভুল করে থাকেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top