News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ করিমগঞ্জের ডিটিওর
Image

লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ করিমগঞ্জের ডিটিওর

করিমগঞ্জ (অসম), ১ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগ থেকে ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক (ডিটিও) সাহাব উদ্দিন তাপাদার।

এক বিবৃতিতে ডিটিও সাহাব উদ্দিন তাপাদার জানিয়েছেন, ২০২২-২৩ অর্থ বছরে করিমগঞ্জ জেলায় রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য ছিল ১৭ কোটি ৮৬ লক্ষ টাকা। এর বিপরীতে ১৮ কোটি ৩৬ লক্ষ ৭২ হাজার ২২১ টাকা রাজস্ব সংগৃহীত হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫০ লক্ষ ৭২ হাজার ২২১ টাকা বেশি। এ পরিপ্রেক্ষিতে জেলা পরিবহণ আধিকারিক রাজ্যের পরিবহণ কমিশনার, জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের সঠিক দিশা-নির্দেশনা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশাল মিডিয়া যোগে রাজস্ব আদায়ের আহ্বান জানানো সহ যথাসময়ে যানবাহনের মালিক, ট্রান্সপোর্টার্স, বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষে রোড ট্যাক্স, সিএফ এবং এপিজিটি জমা করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিবহণ আধিকারিক।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top