News Flash

Image

সোমবার থেকে করিমগঞ্জে কনকলতা বরুয়া মহিলা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা

করিমগঞ্জ (অসম), ১ এপ্রিল (হি.স.) : আসাম ক্রিকেট সংস্থা পরিচালিত ‘কনকলতা বরুয়া মহিলা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা’ সোমবার থেকে করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠেয় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতার ‘এ’ গ্রুপের খেলায় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, শিলচর জেলা ক্রীড়া সংস্থা, ডিব্রুগড় জেলা ক্রীড়া সংস্থা, হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা এবং মরিগাঁও জেলা ক্রীড়া সংস্থার মহিলা ক্রিকেট দল অংশগ্রহণ করছে।

৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে আটটায় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতার শুভারম্ভ হবে। প্রতিযোগিতা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী খেলায় করিমগঞ্জ জেলা মহিলা ক্রিকেট দল এবং ডিব্রুগড় জেলা মহিলা ক্রিকেট দল পরস্পরের মুখোমুখি হবে। আগামী ৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিটি খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top