ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ছোটদের রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, দ্বিতীয় সেমিফাইনালে উদয়পুর খেলবে সদর-বি দলের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উদয়পুর দল যেমন গ্রুপ-বি থেকে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তেমনি সদর-বি মহকুমা দল সেমিফাইনালে এসেছে গ্রুপ-সি থেকে শীর্ষস্থান পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে উদয়পুর বনাম সাব্রুমের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। উল্লেখ্য, গ্রুপ বি-র অপর খেলায় শান্তিরবাজার ৪২ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। অমরপুরের রাঙ্গামাটি মাঠে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বৃষ্টি সিক্ত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাচের পরিধি ৩০ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শান্তির বাজার ৩০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে বিলোনিয়া ২৮.১ ওভার খেলে ৮৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের দ্বীপায়ন রায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। জয়ের সুবাদে শান্তিরবাজার ৪ পয়েন্ট পেলেও উদয়পুর লীগের চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে নো-রেজাল্টের কারণে ১৪ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।

বি গ্রুপের একটি ম্যাচ পরিত্যক্ত উদয়পুর সেমিফাইনালে পৌঁছুলো
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















