News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে ৮,৩২৪ জন গর্ভবতী মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন
Image

মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে ৮,৩২৪ জন গর্ভবতী মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ৮,৩২৪ জন গর্ভবতী মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন৷ এই প্রকল্পে প্রত্যেক গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা হিসেবে ২ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এ সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে সচিব জানান, রাজ্যের মোট ৯,৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৩ লক্ষ ১৭ হাজার ৩৫৪ জন শিশু, ১৯,৯৫০ জন গর্ভবতী মহিলা এবং ১৬,২০৩ জন নার্সিং মায়ের নাম নথিভুক্ত রয়েছে৷ তাদের প্রত্যেককেই খিচুরি, ডিম সহ নানা পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে৷ তাছাড়া অতি অপুষ্টিতে ভোগা শিশুদের চিহ্ণিতকরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস সুুপারভাইজারদের মধ্যে ১০ হাজার ৭৩৫টি মার্টফোন দেওয়া হয়েছে৷ এছাড়াও ৯,৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রোথ মনিটরিং ডিভাইস প্রদান করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে সচিব জানান, পোষণ অভিযান প্রকল্পে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস সংযোগ করা হয়েছে এবং ১,১১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা ও ৩,৩৯২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, রাজ্যে নতুন আরও ২৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এর মধ্যে ৪০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে ব পুনর্বাসন এলাকায়৷ ইতিমধ্যেই ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব পুনর্বাসন এলাকায় চালু করা হয়েছে৷ তিনি জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে বর্তমানে ৩৪টি সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে৷ এর মধ্যে ৩টি কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এবং ৩১টি রাজ্য সরকারের প্রকল্পে৷ রাজ্যে বর্তমানে মোট ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭ জন৷ তাদের প্রত্যেককেই ২ হাজার টাকা করে ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো হয়ে থাকে৷ এছাড়াও রাজ্য সরকার ২০২২ সালের ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে নতুন একটি পেনসন স্কিম চালু করেছে৷ এই প্রকল্পের মাধ্যমে নতুন আরও ৩০ হাজার সুুবিধাভোগীকে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে৷ সচিব আরও জানান, কোনও পরিবারের একমাত্র উপার্জনাকারী ব্যক্তির মৃত্য হলে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে এককালীন ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়৷ এই প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ৫০৬টি পরিবার এই সহায়তা পেয়েছেন৷
সচিব সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, রাজ্যের মহিলাদের আইনী সহায়তা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দপ্তরের মাধ্যমে ৮টি জেলাতেই একটি করে ওয়ান স্টপ সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই সেন্টারগুলি ২৪অ৭ পরিষেবা প্রদান করবে৷ এছাড়াও মহিলাদের সুুরক্ষা প্রদান, তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্যে উইমেন হেল্পলাইন ১৮১ চালু রয়েছে৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ৪টি বৃদ্ধাশ্রম রয়েছে৷ এর মধ্যে ১টি সরকার পরিচালিত এবং ৩টি এনজিও’র মাধ্যমে পরিচালিত৷ বৃদ্ধাশ্রমগুলিতে বসবাসকারী ১৩৪ জন প্রবীণ নাগরিককে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে সচিব জানান, শিশু কল্যাণে রাজ্যে বর্তমানে ৪১টি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন চালু রয়েছে৷ তাতে মোট ৯৩৫ জন শিশুকে নানা সহায়তা প্রদান করা হচ্ছে৷ এছাড়াও শিশুদের বিভিন্ন সুুযোগ সুুবিধা প্রদানের লক্ষ্যে রাজ্যের ৮টি জেলাতেই শিশু কল্যাণ কমিটি চালু রয়েছে৷ তিনি জানান, জভেনাইল জাস্টিস ফাণ্ডের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সহ অন্যান্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে ৫০ হাজার টাকা ও ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের সুুযোগ রয়েছে৷ এই ফাণ্ডের মাধ্যমে এখন পর্যন্ত ১৫৪ জন শিশু উপক’ত হয়েছে৷ তিনি জানান, রাজ্যের প্রত্যেক দিব্যাঙ্গজনকে ইউনিক আই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে দপ্তর কাজ করছে৷ এখন পর্যন্ত ৩৩ হাজার ৯১টি ইউনিক আই কার্ড তৈরী করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাংচল উপস্থিত ছিলেন৷

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top