News Flash

  • Home
  • বিদেশ
  • মঙ্গলবার বিচারকের সামনে হাজির হবেন ট্রাম্প
Image

মঙ্গলবার বিচারকের সামনে হাজির হবেন ট্রাম্প

নিউইয়র্ক, ৩১ মার্চ (হি.স.) : আগামী মঙ্গলবার দুপুরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প (৭৬) নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক জুয়ান মার্চানের সামনে হাজির হবেন। পর্নো তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন জানিয়েছেন, আগামী মঙ্গলবার ট্রাম্প আদালতে হাজির হতে পারেন। মার্কিন বিধান অনুযায়ী, আদালতে আত্মসমর্পণ করে ট্রাম্পকে হাতের আঙুলের ছাপ দিতে হবে এবং ছবি তুলতে হবে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করেছেন ম্যানহ্যাটানের আদালত। ডোনাল্ড ট্রাম্পের আদালতে হাজির হওয়া প্রসঙ্গে ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন বলেন, ‘মঙ্গলবার দেখা হচ্ছে।’

তবে মাইকেল কোহেন এখনই এত দ্রুত অভিযোগ গঠনে অবাক হয়েছেন। যেহেতু এ মামলায় বহুজনের সাক্ষ্য নেওয়ার প্রয়োজন পড়বে। চূড়ান্তভাবে রায় পেতে বেশ সময় লেগে যাবে। কোহেন বলেছেন, ‘সামনে দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে।’

ট্রাম্পের আইনজীবী এও মনে করছেন, বিচারক অভিযোগ গঠন থেকে সরে আসবেন। বৃহস্পতিবার রাতে কোহেন বলেন, ‘গ্র্যান্ড জুরি বরাবর যেসব তথ্য সরবরাহ করা হয়েছে, অভিযোগ গঠন থেকে সরে আসার জন্য তা যথেষ্টের চেয়ে বেশি।’

এর আগে ট্রাম্প অর্গানাইজেশনের পে-রোল জালিয়াতির বিচারের কার্যক্রম পরিচালনা করেছিলেন বিচারক মার্চান। সেখানে অর্গানাইজেশনকে দোষী সাব্যস্ত করা হয়।মার্চান নিউ ইয়র্ক রাজ্যের সর্বোচ্চ বেঞ্চের একজন ভারপ্রাপ্ত বিচারপতি। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বিচারক হিসেবে কাজ করছেন। –

Releated Posts

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top