News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে গ্রুপ লিগের শেষ ৮ ম্যাচ আজ
Image

অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে গ্রুপ লিগের শেষ ৮ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ।।গ্রুপ লিগের শেষ আটটি ম্যাচ আগামীকাল। শেষ ম্যাচ হিসেবে সদর ‘‌এ’, সদর ‘‌বি’, উদয়পুর এবং ধর্মনগর মহকুমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। চার দলই তিন ম্যাচ খেলে অপ্রতিরোধ্য রয়েছে। ফলে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ৪ দলই। তবে আজ ম্যাচটিকে হালকা ভাবে নিলে খেসারত দিতে হবে ৪ দলকেই। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ৮ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। আগামীকাল নরসিংগড়‌‌ পঞ্চায়েত মাঠে সদর ‘‌এ’ বনাম খোয়াই মহকুমা, নিপকো মাঠে তেলিয়ামুড়া মহকুমা বনাম মোহনপুর মহকুমা, অমরপুরের চন্ডিবাড়ী স্কুল মাঠে উদয়পুর মহকুমা বনাম সাব্রুম মহকুমা, রাঙ্গামাটি স্কুল মাঠে বিলোনিয়া মহকুমা বনাম শান্তিরবাজার মহকুমা, বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সদর ‘‌বি’ বনাম জিরানীয়া মহকুমা, সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অমরপুর মহকুমা বনাম কৈলাসহর মহকুমা, কৈলাসহরের আর কে আই মাঠে ধর্মনগর মহকুমা বনাম লংতরাইভ্যালি মহকুমা এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে কাঞ্চনপুর মহকুমা বনাম কমলপুর মহকুমা খেলবে।‌‌ এবারের রাজ্য আসর থেকে বেশ কযেকজন প্রতিভাবান ক্রিকেটার নজরে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো উদয়পুর মহকুমার শ্রীমন দেবনাথ, সোনামুড়া মহকুমার সিদ্ধার্থ মজুমদার, সদরের অর্পন ভট্টাচার্য, ময়ুখ চক্রবর্তী, ইয়াশ দেববর্মা সহ বেশ কয়েকজন। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের উচিৎ ওই সকল প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে এনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করার। এবং আগামীদিনের সম্পদ তৈরী করার। ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top