News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নামাজ চলাকালে ছেলের দায়ের কোপে রক্তাক্ত বাবা
Image

নামাজ চলাকালে ছেলের দায়ের কোপে রক্তাক্ত বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ নামাজ চলাকালে ছেলের দায়ের কোপে রক্তাক্ত বাবা৷ছেলের হাতে বাবা আক্রান্ত৷ বর্তমানে বাবা চিকিৎসাধীন গোমতী জেলা হাসপাতালে৷আবারও অবক্ষয়ের এই চিএ ফুটে উঠল উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন টাউন সোনামুড়া এলাকায়৷ দুপুরের কিছুটা সময়ের পর টাউন সোনামুড়া এলাকায় বাসিন্দা রসিদ মিয়া  স্নান সেরে নামাজ পড়ছিলেন৷এমন সময় হঠাৎ উনার ছেলে মহরম আলী হাতে বিশাল এক লাঠি নিয়ে এসে বাবা রসিদ মিয়াকে মাথায় আঘাত করে৷ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ বাড়ির লোকজন এসে দেখেন রসিদ মিয়া মাটিতে পড়ে রয়েছেন৷ সারা শরীরে রক্তে ভিজে গেছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে আসার আগেই রসিদ মিয়াকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে রসিদ মিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে বাড়ির লোকজন জানান মহরম আলী প্রায়ই নেশা গ্রস্ত অবস্থায় থাকে৷ পুলিশ মহরম আলীকে নিজেদের জালে তোলার জন্য মাঠে নেমে পড়েছে৷ এলাকার লোকজন সহ পরিবারের সবাই মহরমের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷  

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top