নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ নামাজ চলাকালে ছেলের দায়ের কোপে রক্তাক্ত বাবা৷ছেলের হাতে বাবা আক্রান্ত৷ বর্তমানে বাবা চিকিৎসাধীন গোমতী জেলা হাসপাতালে৷আবারও অবক্ষয়ের এই চিএ ফুটে উঠল উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন টাউন সোনামুড়া এলাকায়৷ দুপুরের কিছুটা সময়ের পর টাউন সোনামুড়া এলাকায় বাসিন্দা রসিদ মিয়া স্নান সেরে নামাজ পড়ছিলেন৷এমন সময় হঠাৎ উনার ছেলে মহরম আলী হাতে বিশাল এক লাঠি নিয়ে এসে বাবা রসিদ মিয়াকে মাথায় আঘাত করে৷ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ বাড়ির লোকজন এসে দেখেন রসিদ মিয়া মাটিতে পড়ে রয়েছেন৷ সারা শরীরে রক্তে ভিজে গেছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে আসার আগেই রসিদ মিয়াকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে রসিদ মিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে বাড়ির লোকজন জানান মহরম আলী প্রায়ই নেশা গ্রস্ত অবস্থায় থাকে৷ পুলিশ মহরম আলীকে নিজেদের জালে তোলার জন্য মাঠে নেমে পড়েছে৷ এলাকার লোকজন সহ পরিবারের সবাই মহরমের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

নামাজ চলাকালে ছেলের দায়ের কোপে রক্তাক্ত বাবা
Releated Posts
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…


















