নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যেই গতকাল রাতে একটি ফ্ল্যাট থেকে তিনটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ ঘটনাকে কেন্দ্র করে জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷৷
রাজধানী আগরতলা শহরের রামনগর এক নং রোডের রবীন্দ্র রেসিডেন্সি ফ্ল্যাট থেকে গতকাল রাতে তিনটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামনগর এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়৷ নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন এলাকার জনগণ৷ উল্লেখ্য গত কয়েকদিন আগে পুলিশ আগরতলা শহর এলাকায় চুরির ছিনতাই এর ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছিল৷ এমনকি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়েছিল৷ বর্তমানে তারা জেল হাজতে৷ পুলিশ দাবি করেছিল এই চোর চক্রকে ধরার ফলে আগরতলা শহর এলাকায় চুরির ঘটনা হ্রাস পাবে৷ পুলিশের এই আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল রাতে রামনগর এক নম্বর রোডে একটি ফ্ল্যাট থেকে একই সাথে তিনটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ রাজধানী আগরতলা শহর এলাকার নিরাপত্তা বলয়ের মধ্যেই এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে জনগণে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ জানা গেছে ওই ফ্ল্যাটে গার্ড থাকা সত্ত্বেও এই চোরের ঘটনা ঘটেছে৷ বেসরকারি নিরাপত্তা রক্ষীদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনেকেই আশঙ্কা করছেন৷ রাত জেগে পাহারা দেওয়ার কথা থাকলেও তারা নাকি ঘুমিয়ে পড়েছিল৷ আবার অনেকের আশঙ্কা এই চুরির ঘটনার সঙ্গে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের যোগাযোগ থাকতে পারে৷ এব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

রামনগরে ফ্ল্যাট থেকে তিনটি বাইক চুরি, নিরাপত্তা নিয়ে সংশয়
Releated Posts
শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার
বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…
প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ
আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…
টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…
স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক
আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

















