News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতিদের জন্য কেন্দ্র রোডম্যাপ তৈরী করছে, তিপ্রা মথাকে ধৈর্য ধরতে বললেন হিমন্তবিশ্ব
Image

জনজাতিদের জন্য কেন্দ্র রোডম্যাপ তৈরী করছে, তিপ্রা মথাকে ধৈর্য ধরতে বললেন হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও  তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, সভাপতি বিজয় রাঙ্খল, বিধায়ক বৃষকেতু দেববর্মার সাথে আলোচনা করেছেন৷ আসমের মুখ্যমন্ত্রীর বিশদ আলোচনা শুনে বৃহস্পতিবার বিধানসভায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিস্তারিত বলেন৷ বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা  বলেন ত্রিপুরারকে প্রগতিশীল করতে এবং চির শান্তির জন্য প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে থাকতে পারে তার জন্য ভারত সরকার কি কি উদ্যোগ নিচ্ছে সেই বিষয়ে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জাতি জনজাতিদের মধ্যে যাতে কোন ধরনের বিভেদ এবং সংঘাত তৈরি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার একটি রোড  ম্যাপ তৈরি করছে৷ পাশাপাশি ধৈর্য ধরার জন্য বলেছে৷ এদিকে, পবিত্র বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ অধিবেশন চলাকালীন সময়ে নীল ছবির ক্লিপিং দেখছিলেন৷  এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানায় তিপ্রা মথা দল৷বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলি উত্থাপন করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ তিনি আরো বলেন পবিত্র বিধানসভায় সভ্য জগতে মানুষের স্বার্থে কথা না বলে একজন বিধায়ক এভাবে নীল ছবির ক্লিপিংস দেখবেন তা অত্যন্ত নিন্দনীয় বিষয়৷  বিধানসভায় বসে নীল ছবি দেখা কাম্য নয়৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ একই সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করছে তারা৷ এই অবস্থায় তিপ্রা মথা দলের পক্ষ থেকে দাবি জানানো হয় যে চেয়ারে বসে বিধায়ক একান্ড ঘটিয়েছেন তা গঙ্গা জলে পরিশুদ্ধ করে আবার বিধানসভার ভেতরে নিয়ে যাওয়ার জন্য৷ অভিযুক্ত বিধায়ক যাদব লাল নাথ এর বিরুদ্ধে অবিলম্বে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে অধ্যক্ষকে৷

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top