নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ কালাপানিয়া ড্রেইন পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার ৷আসন্ন বৃষ্টির মরসুমকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুরো নিগম৷ বর্ষাকালে রাজধানী আগরতলা শহরে যাতে জল জমে সমস্যার সৃষ্টি করতে না পারে সেজন্য আগরতলা পুর নিগম এবছর আগে থেকেই নানা প্রস্তুতি শুরু করেছে৷ জল নিষ্কাশনই ড্রেন গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷৷ দেশের অন্যান্য উন্নত শহরগুলির মতই আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনের ড্রেন গুলি পরিষ্কার করার জন্য উন্নতমানের মেশিন কে কাজে লাগানো হচ্ছে৷ বহির্জ রাজ্যের স্বনামধন্য সংস্থাগুলি এ কাজে হাত লাগিয়েছে৷ আগরতলা পুরো নিগম এর মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার কালাপানিয়া ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ সরে জমিনে পরিদর্শন করেন৷মেয়র এর সফর সঙ্গে হিসেবে ছিলেন ডেপুটি কমিশনার সহ এলাকার কপর্োরেট সহ পদস্থ আধিকারিকরা৷ মেয়র দীপক মজুমদার জানান বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল আগরতলা শহর এলাকায় যাতে বর্ষার জল জমে সমস্যার সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তারপরও কিছু কিছু জায়গায় বর্ষাকালে জল জমে থাকে৷ বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ হিসেবেই কালাপানিয়া এবং আখাউড়া খাল উন্নত মানের মেশিনকে কাজে লাগিয়ে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন৷ তিনি আরো জানান বাংলাদেশের দিকে এই ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছুটা ঘাটতে থাকায় সমস্যা দেখা দিচ্ছে৷৷ বাংলাদেশ সরকারের তরফ থেকে যাতে ট্রেন গুলি নিয়মিত পরিষ্কার করা হয় সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র৷

আগরতলা শহরকে বানভাসী অবস্থা থেকে রক্ষার লক্ষ্যে কালাপানিয়া ড্রেইন পরিষ্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র
Releated Posts
শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার
বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…
প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ
আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…
টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…
স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক
আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

















