News Flash

Image

করিমগঞ্জে বিএসএফ-এর হাতে উদ্ধার ছয়টি চোরাই গরু উদ্ধার, আটক এক

করিমগঞ্জ (অসম), ৩০ মার্চ (হি.স.) : করিমগঞ্জের লক্ষ্মীবাজার সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে বিএসএফ। গতকাল বুধবার রাতে বাংলাদেশে পাচারের পথে গরুগুলি উদ্ধার করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। গরু পাচারের অভিযোগে আটক করা হয়েছে লক্ষ্মীবাজারের আইলারপার গ্রামের জনৈক জাবির হুসেনকে।

উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য কমপক্ষে ১.৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বিএসএফ-এর সূত্র। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে আটক জাবির হুসেনের হেফাজত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে সীমান্ত থেকে উদ্ধারকৃত গরুগুলিকে গোশালায় সমঝে দিয়ে ঘটনা সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ধৃত জাবির হুসেনকে থানার হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, জাবিরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top