News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংসদপদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল
Image

সাংসদপদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হওয়ার পর দেশজুড়ে সমালোচনার আবহে সাংসদপদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল। বুধবার লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তি জারি করে ফয়জলকে সাংসদপদে পুনর্বহাল করার কথা জানানো হয়েছে।

সূত্রের খবর, ফয়জলের সাংসদপদ ফিরে পাওয়ার বিষয়টি দৃষ্টান্ত হিসেবে রাহুল গান্ধীর আইনজীবীরা আদালতে তুলে ধরবেন। যাতে কংগ্রেস নেতার সাংসদপদটিও ফেরানো যায়। সূত্রের খবর, গুজরাতের সুরাটের আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী সেশন কোর্টে মামলা দায়ের করতে পারেন।
উল্লেখ্য খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কাভারত্তির একটি আদালত এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে। লাক্ষাদ্বীপের সাংসদকে ১০ বছরের কারাদণ্ডও দেয় আদালত। তবে কেরল হাইকোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। এর পরই সাংসদ পর ফিরে পাওয়ার জন্য আবেদন জানান মহম্মদ ফয়জল। তবে তার সেই আবেদনে সাড়া দেয়নি লোকসভা সচিবালয়। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন এনসিপি সাংসদ। বুধবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালতে শুনানির আগে মহম্মদ ফয়জলের লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল। বুধবার লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাংসদপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top