News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জি টোয়েন্টি এর সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা
Image

জি টোয়েন্টি এর সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷  এবছর ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে জি টোয়েন্টি সম্মেলন৷ বুধবার জি ২০  সম্মেলনের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা৷ আগামী দোসরা এপ্রিল রাজ্যে আসছেন জি  টুয়েন্টি সম্মেলনের প্রতিনিধি দল৷ তেশরা এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সম্মেলন৷ ত্রিপুরায় প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ বুধবার  সম্মেলনের প্রস্তুতিপূর্বক খতিয়ে দেখতে যান শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷  তিনি জানান জি ২০ সম্মেলনে রাজ্যের আটটি জেলা থেকে ৮টি সহ মোট  ৪৬টি স্টল খোলা হবে৷ জি টোয়েন্টি সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়েছে৷৷ এদিন প্রস্তুতিপূর্ব খতিয়ে দেখতে গিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকেও সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে চান৷ সেই দিশাতেই কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জি টুয়েন্টি সম্মেলন ত্রিপুরাতে আয়োজন করার এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷৷ সম্মেলনকে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা আহ্বান করেছেন৷৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top