News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহস্পতিবার ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হবে গোটা রাজ্যে, প্রস্তুতি তুঙ্গে
Image

বৃহস্পতিবার ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হবে গোটা রাজ্যে, প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : ‘কেন আর জায়গা নেই কলকাতায়? মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে বুধবার এই প্রশ্ন তোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।রেডরোডের ধর্নামঞ্চে বসেছেন মমতা। এদিকে ডিএ ধর্নার মঞ্চের অদূরেই আবার অভিষেকের সভা।

দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন,’ উনি একজায়গায় ধর্না দিচ্ছেন, ভাইপো আর এক একজায়গায় ! আপনাকে ধর্না দিতে হবে ওখানেই, যেখানে অনশন চলছে’, বলে বিস্ময়প্রকাশ করেন বিজেপি নেতা।
উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টে এসে আশঙ্কা প্রকাশ করেছিল, আগেও মঞ্চ ভেঙে দেওয়ার হুমকি এসেছে তাদের কাছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছিল। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সংযোজন , ‘ডিএ- নিয়ে যারা ধর্না দিচ্ছেন, ভেবেছিলেন তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে গ্রেফতার করবেন, তুলে দেবেন, কিন্তু পারেননি। কোর্ট তাঁদেরকে নির্দেশিকা দিয়েছে।’
প্রসঙ্গত, বকেয়া ডিএ আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে, শহিদ মিনার চত্বরে ডিএ-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। অশান্তি এড়াতে ডিএ-মঞ্চ ও তৃণমূলের সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ডিএ-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top