News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাথমিকের একটি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Image

প্রাথমিকের একটি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.) : প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একটি মাত্র মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও সামগ্রিক তদন্তে তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়।

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ইডি ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে একটি মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাতেই বুধবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।

মানিক ভট্টাচার্য বনাম টিনা মন্ডল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম টিনা মন্ডল মামলার শুনানি ছিল বুধবার। গত ২ মার্চ এই মামলায় দুই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এর ফলে সম্পূর্ণ তদন্তে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। কারণ নিয়োগ দুর্নীতির মামলা বৃহত্তর। একটি মাত্র মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়।

Releated Posts

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top