News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের ভবিষ্যতেই হল যুবসমাজ : মন্ত্রী টিংকু রায়
Image

দেশের ভবিষ্যতেই হল যুবসমাজ : মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ দেশের আগামীর ভবিষ্যৎ রয়েছে যুব সমাজের হাতে৷ তারাই দেশ নির্মাণে বড় ভূমিকা নেবে৷ এন এস এস নিজের স্বার্থে নয়৷ সমাজ, দেশের স্বার্থে কাজ করেন এন এস এস-র স্বেচ্ছা সেবকরা৷  এই অবস্থায় নেশা মুক্ত উত্তর পূর্ব গঠনে যুব সমাজকে ভূমিকা নিতে হবে৷ মঙ্গলবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা ষ্টেট এন এস এস সেলের উদ্যোগে এন এস এস আঞ্চলিক অধিকর্তা কার্যালয় গৌহাটির সহায়তায় আয়োজিত নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবেল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়৷
জল সংরক্ষণ করার ক্ষেত্রেও পদক্ষেপ নেবে এন এস এস -র স্বেচ্ছা সেবকরা৷  জনপ্রতিনিধির পক্ষে এই কাজ করা সম্ভব নয়৷ তাই তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়৷ মঙ্গলবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা ষ্টেট এন এস এস সেলের উদ্যোগে এন এস এস আঞ্চলিক অধিকর্তা কার্যালয় গৌহাটির সহায়তায় আয়োজিত নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবেল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই শিবির৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রাক্তন উপাচার্য অরুন উদয় সাহা, এন এস এস -র অধিকর্তা সহ অন্যান্যরা৷ মন্ত্রী আরো বলেন গাছ লাগানেই চলবে না৷ তাকে রক্ষার দায়িত্বও নিতে হবে৷ উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য যোগাযোগ পরিষেবা থেকে বিচ্ছিন্ন ছিল৷ যে কাজ আরো আগে হওয়ার কথা ছিল, তা বর্তমান সরকারের আমলে হয়েছে৷ স্বাধীনতার ৭৫ বছর পর যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে বলে জানান তিনি৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি থেকে এন এস এস-র স্বেচ্ছা সেবকরা এই ফেস্টিবলে অংশ নেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top