News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিবি বিমান বন্দরে পরিকাঠামো যথেষ্ঠ, নিরাপত্তা কর্মী স্বল্পতায় ২৪ ঘন্টা পরিষেবা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না, বিধানসভায় পরিবহণ মন্ত্রী
Image

এমবিবি বিমান বন্দরে পরিকাঠামো যথেষ্ঠ, নিরাপত্তা কর্মী স্বল্পতায় ২৪ ঘন্টা পরিষেবা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না, বিধানসভায় পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৮ মার্চ (হি. স.) : মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে ২৪ ঘন্টা বিমান পরিষেবার জন্য যথেষ্ঠ পরিকাঠামো রয়েছে। কিন্তু, নিরাপত্তার কাজে নিয়োজিত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের স্বল্পতার কারণে এই মুহুর্তে ২৪ ঘন্টা বিমান পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আজ বিধানসভায় উল্লেখ পর্বে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের স্থানীয় পত্রিকায় ২৪ ঘন্টা বিমান পরিষেবার প্রস্তাব বাতিল শীর্ষক প্রকাশিত সংবাদ সম্পর্কে নোটিশের জবাবে একথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, কেন্দ্রের সাথে আলোচনার মাধ্যমে খুব সহসাই ওই সমস্যার সমাধান করা হবে। এপিলের প্রথম সপ্তাহে তাঁর দিল্লি সফরেই স্থায়ী সমাধানের বিষয়ে আশাবাদী তিনি।
এদিন পরিবহণ মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দর। সমস্ত ধরণের আধুনিক পরিকাঠামো ওই বিমান বন্দরে রয়েছে। কিন্তু, এই মুহুর্তে ২৪ ঘন্টা বিমান পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, নিরাপত্তার কাজে নিয়োজিত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের স্বল্পতা রয়েছে। তাঁর বক্তব্য, ২৪ ঘন্টা বিমান পরিষেবার জন্য ৩৪২ জন সিআইএসএফ জওয়ানের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু, বিমান বন্দরে বর্তমানে ২৩০ জন সিআইএসএফ জওয়ান রয়েছেন।
তাঁর দাবি, এ-বিষয়ে গত ১৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরের জন্য প্রয়োজনীয় সংখ্যক সিআইএসএফ জওয়ান পাঠানোর বিষয়ে বিবেচনার আবেদন জানানো হয়েছে। তাঁর আশা, খুব শীগ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারের আবেদনে সাড়া দেবে এবং ২৪ ঘন্টা বিমান পরিষেবা চালু হবে।
অতিরিক্ত প্রশ্নে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আন্ত:দেশীয় এবং আন্তর্জাতিক অনেক বিমান ত্রিপুরার আকাশ দিয়ে যাতায়াত করে। কিন্তু, জরুরি অবতরণের ক্ষেত্রে রাতে মহারাজা বিমান বন্দরে সম্ভব নয়। ফলে, বড় অঘটন এড়াতে ২৪ ঘন্টা বিমান পরিষেবা চালু করা খুবই প্রয়োজন। সাথে তিনি যোগ করেন, অনেকেই সকালে ত্রিপুরায় এসে কাজ সেরে রাতেই ফিরে যেতে চান। কিন্তু, রাতে বিমান পরিষেবা না থাকায় তা সম্ভব হয়ে উঠে না। তাই, মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরে ২৪ ঘন্টা পরিষেবা এখন সময়ের চাহিদা। তাতে পরিবহণ মন্ত্রী আশ্বাস দেন, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি দুয়েকদিনের মধ্যে এ-বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সরাসরি চিঠি পাঠানো হবে। তাছাড়া, এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লি সফরে গিয়ে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সাথে সরাসরি কথা হবে। তিনি নিশ্চিত, তাঁর দিল্লি সফরেই ওই সমস্যার স্থায়ী সমাধান বেরিয়ে আসবে। সাথে তিনি যোগ করেন, দমকল বাহিনী নিয়ে সমস্যা হবে। ত্রিপুরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top