News Flash

  • Home
  • প্রধান খবর
  • শাসক-বিরোধী হইহট্টগোলে ফের পন্ড সংসদের কাজকর্ম, মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

শাসক-বিরোধী হইহট্টগোলে ফের পন্ড সংসদের কাজকর্ম, মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্যের প্রেক্ষিতে শাসক ও বিরোধী দলের সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন মঙ্গলবারও ব্যাহত হয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। কিন্তু, শুরু থেকেই আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা। আবার শাসকদলের পক্ষ থেকে দাবি তোলা হয়, ভারতীয় গণতন্ত্র সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে। তুমুল হইহট্টগোলের কারণে লোকসভা এবং রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

এদিকে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন সকালে সংসদ ভবনে কংগ্রেস সংসদীয় দলের কার্যালয়ে দলের রাজ্যসভা এবং লোকসভা সাংসদের সঙ্গে বৈঠক করেছেন। প্রত্যেকের পরনে ছিল কালো পোশাক। অন্যদিকে, রাহুল গান্ধীর ‘মোদী পদবি’ মন্তব্যের প্রতিবাদে এদিন সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপির ওবিসি সাংসদরা।

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top